• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠন 

স্টাফ রিপোর্টার / ১৬৮ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

 

 

ঝিনাইদহ কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে কালিগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন সংস্থাটির নিজস্ব কার্যালয়ে নবগঠিত কমিটির ঘোষণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামান জলিল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংস্থাটির যুগ্ম আহবায়ক এস এম আখতারুজ্জামান, নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন। সহ সভাপতি মোঃ রাকিবুল ইসলাম সহ অনেকে। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত সংস্থার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।প্রথমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরবর্তীতে প্রধান অতিথি ঝিনাইদহ জেলার নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার দেশব্যাপী কার্যক্রমের উপর আলোচনা করেন। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/