• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নেছারাবাদ শিক্ষক দম্পতির বাসায় ঢুকে বৃদ্ধা মাকে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ২৬১ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

 

পিরোজপুরে নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী গ্রামে শিক্ষক দম্পতির বাসায় ঢুকে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে ওই দম্পতি জানিয়েছে।
০৫ (নভেম্বর) মঙ্গলবার দুপুরে সুটিয়াকাঠি গ্রামের ৭ নং ওয়ার্ডে শিক্ষক মো. এনামুল হক মিলনের বাসায় এ ঘটনায় ঘটে। ঘটনার সময় ওই শিক্ষক দম্পতি কেউ বাসায় ছিলেন না। নিহত শেফালী বেগম (৭২) এনামুল হক মিলনের মা।
এনামুল হক মিলনের স্ত্রী রুবিনা রহমান শ্রাবনী বলেন, ‘ঘটনার সময় আমরা স্কুলে ছিলাম। আমার ছেলে তাহজিদ (১০) মাদ্রাসায় পড়ে। সে দুপুরে মাদ্রাসা থেকে এসে ঘরে ঢুকে তার দাদিকে অচেতন দেখে অনেক ডাকাডাকি করে। পরে ছেলে স্কুলে এসে আমাকে জানালে আমি বাসায় আসি। এসে দেখতে পাই, শাশুড়ির গলা, হাত, পা, মুখ বাঁধা।’
তিনি আরও বলেন, ‘বাসার সবকিছু তছনছ দেখতে পেয়ে ঘরের আলমারির কাছে দেখি আলমারি ভাঙা। পরে প্রতিবেশীদের সহায়তায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তাঁর অভিযোগ তার বাসা থেকে নগদ টাকাসহ সাত-আট ভরি স্বর্ণ লুট হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন অসিম বলেন, ‘এনামুল হক এবং তাঁর স্ত্রী পৃথক পৃথক স্কুলে চাকরি করেন। ঘটনার সময় তারা উভয় স্কুলে ছিলেন। এমনকি তার ১০ বছরের একটি ছেলে স্কুলে গিয়েছিল। শুনেছি তার বাসায় কে বা কারা যেন প্রবেশ করে ঘরে থাকা এনামুলের মায়ের হাত, মুখ ও গলায় গামছা পেঁচিয়ে ঘরে থাকা টাকা স্বর্ণালংকার নিয়ে গেছে।’
ইউপি সদস্য মো. বছিদ তালুকদার জানান, তাদের দুতলা একটি দালান ঘর। এর নিচ তলা কমপ্লিট হয়নি। দ্বিতীয় তালায় তারা থাকতেন। দুপুরে এনামুলের ঘরে দুর্বৃত্তরা ঢুকে তার মাকে মেরে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। এটা ডাকাতি না অন্য কিছু, তা এখনো বলা যাচ্ছে না। তদন্ত চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/