মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজইন-বনগাঁও ফুটবল একাদশ আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকালে ধর্মজইন বাঘপুকুর মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম।’
টু্র্নামেন্টের উদ্বোধনী খেলায় কাহারোল উপজেলার ০৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ফুটবল একাডেমি।
আগামী সোমবার (২৮ অক্টোবর) বিকালে একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ধর্মজইন-বনগাঁও একাদশের মোকাবেলা করবে দিনাজপুর জেলা শহরের লালবাগ ফুটবল একাডেমি।
উদ্বোধনী খেলায় আলহাজ্ব মো. একরামুল হকের সভাপতিত্বে এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ০৮নং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৮নং ধর্মপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আশাদুল ইসলাম, ০৮নং ধর্মপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, অত্র ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজু হোসেন, সাধারণ সম্পাদক তারেক আজিজ, অত্র ইউনিয়ন কৃষক দলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা তাঁতীদলের আহবায়ক লুৎফর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মামনুর রশিদ মামুন, ধর্মপুর বিট অফিসার মহসিন আলী, অত্র ইউনিয়নের ০৬নং ওয়ার্ড সদস্য আব্দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে দিনাজপুর জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু আল-ইমরান প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান’সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
https://slotbet.online/