আজ রোববার জাকার্তা থেকে এ তথ্য জানায় এএফপি।
বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দেশ শাসনের দায়ভার গ্রহণ করেছেন জাতীয়তাবাদী রাজনীতির ধারক হিসেবে পরিচিত ৭৩ বছর বয়সী সুবিয়ান্তো।
তিনি বলেন, ‘আমার সর্বোচ্চ সক্ষমতার বিচারে ন্যায়সঙ্গতভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন, সংবিধান সমুন্নত রাখা ও সব ধরনের আইনও ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের অঙ্গীকার করছি।’
তবে সামরিক বাহিনীতে থাকাকালীন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল বলে জানিয়েছে এএফপি।
সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখতে আগ্রহী। তবে তার নেতৃত্বে বিশ্ব মঞ্চে ইন্দোনেশিয়া আরও সরব থাকবে, এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।
ফেব্রুয়ারিতে প্রথম ধাপের ভোটে বড় ব্যবধানে জয়ী হন সুবিয়ান্তো। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ছিলেন উইদোদোর ছেলে জিবরান রাকাবুমিং রাকা (৩৭)।
নির্বাচনী ইশতেহারে শিশুদের জন্য দুই হাজার ৮০০ কোটি ডলার মূল্যমানের খাবার বিনামূল্যে দেওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার কথা উল্লেখ করেন এই দুই নেতা।
https://slotbet.online/