• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরলে আবারো আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ আটক ৭ জন

মোঃ মুসলিম হক‌ বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ১২৯ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

 

বিরলে আবারো আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় ১ জন মানব পাচারকারী এবং ৬ জন সাধারণ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৭ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ০০.০৫ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শংকপনী নামক স্থানে কিশোরীগঞ্জ বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৩০ মেইন পিলার এর নিকটবর্তী আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতের মধ্যে কিছু বাংলাদেশী নাগরিক বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে এবং ৭ জনকে আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, আটককৃত ৭ জন বাংলাদেশী নাগরিক এর মধ্যে ১ জন মানব পাচারকারী এবং অন্য ৬ জন বাংলাদেশী সাধারণ নাগরিক। আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে বিজিবি জানানয়, ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা গ্রামের মানব পাচারকারী আব্দুল আজিজ এর ছেলে মোশারফ (৩০), বাংলাদেশী সাধারণ নাগরিকদের মধ্যে একই ইউনিয়নের বুড়িরহাট গ্রামের রবীন্দ্রনাথ সেন এর ছেলে পলাশ চন্দ্র সেন (৩৩) বীরেশ দেব শর্মার এর মেয়ে প্রিয়াঙ্কা রাণী (২৫), পলাশ চন্দ্র সেন এর ছেলে ধুবো চন্দ্র সেন (৭), ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের জয়দেব মহন্ত এর স্ত্রী শম্পা রাণী (২২), মেয়ে জবা রাণী (৬) ও ঋতু রাণী (৩)।

আটককৃত ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/