• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সেনাবাহিনীতে যোগ দিতে ১৪ লাখ তরুণ আবেদন করেছে : উত্তর কোরিয়া

Reporter Name / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে প্রায় ১৪ লাখ তরুণ সেনাবাহিনীতে যোগ দেওয়ার অথবা ফিরে আসার আবেদন করেছে। ড্রোনের অনুপ্রবেশ নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে এমনটি ঘটেছে বলে গতকাল বুধবার জানিয়েছে তারা। ওই ড্রোন অনুপ্রবেশের জন্য সিউলকে দায়ী করে এ ঘটনায় সৃষ্ট উত্তেজনা যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তারা।

 

গত সপ্তাহে পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন পাঠিয়ে সেটি দিয়ে বিপুল সংখ্যক উত্তর বিরোধী লিফলেট ছড়ানোর জন্য সিউলকে দায়ী করেছে উত্তর কোরিয়া। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া আন্তঃকোরিয়া সড়ক এবং রেললাইনের একাংশ উড়িয়ে দেয় আর সিউলকে কড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, যারা সেনাবাহিনীতে যোগ দিতে পিটিশনে স্বাক্ষর করেছে তাদের মধ্যে শিক্ষার্থী ও ইয়ুথ লীগের কর্মকর্তারাও আছেন। তারা সবাই বিপ্লবের অস্ত্র দিয়ে শত্রুকে ধ্বংস করার পবিত্র যুদ্ধে লড়তে দৃঢ়প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/