• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এমপি সুজন কারাগারে- জামিন ও রিমান্ড নামঞ্জুর

এম এ মোমিন ক্রাইম রিপোর্টার / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

 হত্যা, চাঁদাবাজি ও ভুমি দখল মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যকে রিমান্ড না মন্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালতের বিচারক।

আজ বৃহস্পতিবার সকালে হত্যা, চাঁদাবাজি ও ভুমি দখল মামলায় সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনকে রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হলে এ আদেশ দেয় বিচারক ।

এ সময় বাদি ও তার আইনজীবী জানান, আসামীকে চাঁদাবাজি ও ভুমি দখলের অভিযোগে রিমান্ড শুনানির জন্য একটি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বাদিপক্ষের আইনজীবী দশ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রহিমা খাতুন রিমান্ড না মন্জুর করে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। কিছু দিন আগে তার বিরুদ্ধে আরেকটি করা হত্যা মামলায় আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এর আগে সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে ঢাকা থেকে গ্রেফতার করে। আজ ২৯ সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিলে এসব মামলায় তাকে হাজির করেন পুলিশ।

এসময় চাঁদাবাজি ও জমি দখল মামলার বাদি মোঃ হাবিবুল ইসলাম বাবলু জানান, সাবেক এমপির এলাকায় ৯০ একর জমি ক্রয় করলে মামলার আসামীরা ক্ষমতার জোরে ৭০ একর জমি দখল করে নেয়। শুধু তাই নয় পরবর্তিতে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে। আশা করা হচ্ছে বর্তমান সরকারের সময়ে ন্যায় বিচার পাওয়া যাবে। সেই লক্ষ্য নিয়েই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় দুই এমপিসহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করা হয়েছে।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল ইসলা্ম ও জয়নাল আবেদিন জানান, জুডিশিয়াল কোর্টের বিচারকের আদালতে আসামীকে দশ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক রিমান্ড না মুন্জুর করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। অন্যদিকে বাদি পক্ষের আইনজীবীরা আক্ষেপ করে বলেন আমরা অাদালতের এই আদেশ দেওয়ায় সন্তুষ্ট না এবং বিচারকদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন বিএনপির বহু বয়োজ্যেষ্ঠ নেতাকর্মীকে বিভিন্ন সময় রিমান্ড মন্জুর করেন এমন কি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির কে ময়লার স্তূপ পুড়ানোর মামলার অভিযোগে রিমান্ড মন্জুর করেন। এ সময় বিচারক দের অপসারণের অভিযোগ তুলেন এবং পক্ষপাতিত্ব বিচারকদের অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন।

 

উল্লেখ্য,এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমিদখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/