• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের আল্টিমেটাম

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

গাজায় মানবিক সহায়তা সরবরাহ বাড়াতে ইসরায়েল সরকারকে ৩০ দিনের সময় বেঁধে দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, অন্যথায় ইসরায়েলে মার্কিন সামরিক সহযোগিতা কমানো হবে। যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে ইসরায়েলকে রোববার পাঠানো একটি চিঠিতে এই আল্টিমেটাম দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে এটিই এখন পর্যন্ত ইসরায়েলকে সবচেয়ে কড়া ভাষায় লেখা সতর্কবার্তা। খবর বিডিনিউজের।

 

গাজায় ইসরায়েলের নতুন জোরালো অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্র এই আল্টিমেটাম দিল। গাজায় ইসরায়েলের এই হামলায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, গাজায় অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। গত মাসে ইসরায়েল উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে প্রায় ৯০ শতাংশ মানবিক ত্রাণ সরবরাহ ঢুকতে দেয়নি কিংবা বাধা দিয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাঠানো চিঠিটি পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। তিনি বলেন, তার দেশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি নিয়ে কথা বলতে ইচ্ছুক। ইসরায়েল এর আগে জানিয়েছিল, তারা উত্তর গাজায় হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মানবিক ত্রাণ প্রবেশে তারা বাধা দিচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/