• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তিন সন্তানের জননী স্কুল শিক্ষিকা ফেরিওয়ালার সাথে পলায়ন

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক স্কুল শিক্ষিকা, এসএসসি পরীক্ষার্থী মেয়েসহ তিন সন্তান রেখে এক ফেরিওয়ালার সাথে পালিয়ে গেছেন। ওই শিক্ষিকার নাম কানিজ ফাতেমা, যিনি উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের মিজান মিয়ার স্ত্রী এবং বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মিজান মিয়া ও তার স্ত্রী মাধবপুর পৌরসভার সবুজবাগে বসবাস করতেন।
মিজান মিয়া জানান, কানিজ গত ৫ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা সদরে ২১ দিনের প্রশিক্ষণে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ২৭ সেপ্টেম্বর, তিনি মিজানকে ডাকযোগে তালাকনামা পাঠান এবং পরের দিন ফোনে জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হান্নান খন্দকারের ছেলে, ফেরিওয়ালা ওয়াসিম খন্দকারকে বিয়ে করেছেন। ওয়াসিম গ্রামে গ্রামে ঘুরে প্লাস্টিকের খেলনা বিক্রি করেন।
মিজান আরও জানান, প্রায় ২০ বছর আগে তিনি কানিজ ফাতেমাকে বিয়ে করেন, তখন তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বিয়ের পর মিজান তাকে বিএ পাস করান এবং পরে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে— বড় মেয়ে ইশা (১৫), যিনি এবছর এসএসসি পরীক্ষা দেবেন, এবং দুই ছেলে ইশান (১১) ও ইমরান (৮)।
মিজান অভিযোগ করেন, কানিজ ফাতেমা চলে যাওয়ার সময় ঘরে রাখা বাড়ি বিক্রির ১২ লাখ টাকা এবং সাড়ে ৩ ভরি স্বর্ণ নিয়ে গেছেন। তবে তিনি বলেন, সন্তানদের মুখের দিকে তাকিয়ে ফিরে এলে কানিজ ফাতেমাকে যথাযথ মর্যাদায় গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/