• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ

ওসমান গনি বান্দরবান প্রতিনিধি / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ :
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই সাথে জেলা সদরের ৮টি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে বান্দরবান সেনা জোনে এ বান্দরবান রিজিয়ন এবং বান্দরবান জোনের আয়োজনে অনুদান ও উপহার সামগ্রী তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি।
এসময় আরো উপস্থিত ছিলেন সেনা জোনের ক্যাপ্টেন মো. আব্দুল মান্নান, লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা।
অনুষ্ঠানে প্রায় ১২০ পরিবারের প্রত্যেককে চাল, দুধ, সয়াবিন তেল, ডাল, চিনি সহ মোট ১৭ রকমের সামগ্রী বিতরণ করা হয়।
বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি বলেন, প্রতিবারের মত এবারও যতেষ্ট উৎসাহ উদ্দীপনায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ভিতরই শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা বান্দরবান একটা ভালো উদাহরণ। আমি মনে করি আমাদের সবার অবদান আছে। আমরা আশাবাদী এমন কোন রকম ঘটনা হবে না যেটা আমাদের সবাইকে বিব্রত করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/