• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ আজ বিকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শিশুদের মানসিক ও দৈহিক বিকাশের জন্য সুস্থ বিনোদনের গুরুত্ব অত্যাধিক। তাদের বেড়ে ওঠার জন্য নিশ্চিত করতে হবে সুন্দর একটি পরিবেশ, দিতে হবে খেলাধুলার জন্য উপযুক্ত মাঠ। লেখাপড়ার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সুযোগ করে দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের যার যার অবস্থান থেকে শিশুদের অধিকার রক্ষায় সচেষ্ট হতে হবে। কোথাও কোন শিশুর অধিকার হরণ হলে সম্মিলিতভাবে সমাধান ও প্রতিবাদের চেষ্টা করতে হবে। তাহলে সত্যিকার অর্থে আমরা শিশুস্বর্গ গড়তে পারব।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ ও খুলনা ইউনিসেফ ফিল্ড অফিসের চিফ মোঃ কাউসার হোসাইন। অনুষ্ঠানে শিশু অতিথি দেবজ্যোতি চক্রবর্তী ওম ও আনুসা তাসমিন অর্থী বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/