• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার

মো:শফিকুল ইসলাম (শফিক) বিশেষ প্রতিনিধি / ১৩৫ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় আওয়ামী যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় দেউলী বাজারে অবস্থিত বিএনপির অফিস ভাঙচুর করেছে কতিপয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। মামলায় ইমরান সিকদার নামের এক যুবককে গ্রেফতার দেখানো হয়েছে।

বিএনপি নেতা কর্মীদের ভাষ্যমতে,পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামীলীগের নেতাদের ঈন্ধন ও সাজানো ছক অনুযায়ী যুবলীগ কর্মী ইমরান সিকদার গং এই হামলা ও ভাঙচুর যজ্ঞ চালায়।
তাঁরা বলেন,এর পেছনে রয়েছে অন্ততঃপক্ষে আরো বিশ-পঁচিশজন আওয়ামীলীগের নেতা কর্মী,যারা বিএনপির শক্তি পরীক্ষা নেওয়ার জন্য এই কাজ করেছে। আওয়ামীলীগের নেতা কর্মীরা যে কোনো সময় বাজার দখল করে এবং আসন্ন শারদীয় দুর্গা পূ জায় হামলা করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে বিএনপি নেতা কর্মীদের আশঙ্কা।

অফিস ভাঙচুর ও মামলার ব্যাপারে ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান খানের কাছে জানার জন্য ফোন করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান (ফারুক) অফিস ভাঙচুরের বিষয় সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়দের ভাষ্যমতে,বিএনপির অফিস কক্ষের দরজায় তালা দেয়া ছিল। যা একটি শক্ত মজবুত লাঠি দ্বারা আঘাত করে ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এর আগে দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে। একটি কব্জা ছুঁটাতে পারলেও অন্যগুলি পারেনি। পরে ভিতরে ঢুকে অফিস কক্ষের ভেতর থাকা চেয়ারগুলি ভেঙে ফেলে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ইমরান সিকদার নামের এক যুবলীগ কর্মীকে আটক করেন।
এর আগে স্থানীয় জনতার হাতে সে আটক হয়। ধৃত ইমরান সিকদার দেউলী গ্রামের ইউনুচ সিকদারের ছেলে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার বলেন, এ ঘটনার সাথে জড়িত ইমরান সিকদার নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। এতে তিন জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/