• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডোমারে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সোহেল রানা,ডোমার / ১৭৯ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

 

 

“শিক্ষকের কন্ঠস্বরের,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার ” প্রতিপাদ্যেকে সামনে রেখে পুরো বাংলাদেশের ন্যায় নীলফামারীর ডোমারে পালিত হয়েছে “বিশ্ব শিক্ষক দিবস-২০২৪”।

 

শনিবার (৫ অক্টোবর) সকালে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের বাটার মোড় হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

 

 

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ র‌ইসুল আলম, দক্ষিণ মটুকপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাপস অধিকারী, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক,মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন প্রমুখ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় শিক্ষকদের সম্মান অক্ষুণ্ণ রাখা ও সুরক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এছাড়া তাদের কর্মক্ষেত্রের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ সহ জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের তাগিদ দেন শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/