• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দ্রুত সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের দাবি মাসুদ সাঈদী

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

 

বাংলাদেশে এখন পর্যন্ত ন্যায়-ইনসাফে পরিপূর্ণ কোনো সরকার আসেনি ও গত ১৭টি বছর অত্যাচার-নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলাম আয়োজিত এক জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশের সংবিধান একজনকে কেন্দ্র করে হয়েছে, একজনের হাতে সমস্ত ক্ষমতা অর্পিত হয়েছে। বর্তমানে যে প্রচলিত সংবিধান সে সংবিধানের আদলে যদি নির্বাচন হয় তাহলে যাকেই আপনি ক্ষমতায় বসিয়ে নির্বাচন করেন না কেন তিনিই স্বৈরাচারী হতে বাধ্য হন। সুতরাং আমরা শুধু সুষ্ঠু নির্বাচন নয়, আমরা সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই। আমরা নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশও চাই।’

তিনি আর বলেন, ‘শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতা আরহণের পর তার মিশন-ভিশন ছিল দুটি, একটি ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে নির্মূল করা। দ্বিতীয়টি ছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেয়া। বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে ভারতের প্রেসক্রিপশনে তারা বাংলাদেশের একমাত্র সুসংগঠিত দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য ২০১০ সাল থেকে শুরু করে একে একে ১০ লক্ষাধিক মামলা দায়ের করা হয়েছে সারা বাংলাদেশে। সরকারবিরোধী যত মত এবং পথ ছিল, বিএনপি-জামাতসহ বাংলাদেশের যত রাজনৈতিক দল ছিল প্রত্যেকটি দলের নেতাকর্মীদের ওপর তারা অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে।’

সংখ্যালঘু ইস্যুতে মাসুদ বলেন, ‘রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুরও সমান অধিকার, এক চুলও কম নেই। সুতরাং হিন্দু ভাই-বোনেরা আমার ভাই, আমার বোন, আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো।’

অন্তর্বর্তী সরকারের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের বিপ্লব এবং রক্তের মাধ্যমে তারা এ ক্ষমতার মসনদে আরোহণ করেছে বর্তমান সরকার। এ সরকারের কাছে আমাদের দাবি, মেহেরবানী করে আপনাদের যে সম্মান দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি, আপনারা একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন প্রদানের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে দিয়ে সম্মানের সাথে আপনাদের স্ব-স্ব জায়গায় ফিরে যান।’

চন্ডিপুর ইউনিয়ন জামায়াতে ইসলাম আয়োজিত ইউনিয়ন আমীর মাওলানা সরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মাওলানা কাওসার হোসাইনের সঞ্চালণায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ, ইন্দুরকানী উপজেলা সেক্রেটারী মোঃ তৌহিদুর রহমান রাতুল। জনসভায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইন্দুরকানী উপজেলা সভাপতি ডা. আব্দুল হাই, চাঁন সিরাজিয়া মাদরাসার মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরীফ সুলতান মাহমুদ, কে.সি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ এস এম ইউনুছ আলী, বালিপাড়া ইউনিয়ন আমীর ডা. জাহিদুল ইসলাম, অবিভক্ত বালিপাড়া ইউনিয়নের সাবেক সেক্রেটারী কাজী রফিকুল ইসলাম, অবিভক্ত বালিপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাষ্টার আনিসুর রহমান, চণ্ডিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল আমিন, ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা নাসির উদ্দিন তালুকদার, জামায়াতের যুব বিভাগের উপজেলা সেক্রেটারী মোঃ জাকারিয়া রহমানী, যুব বিভাগের চণ্ডিপুর ইউনিয়নের সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চন্ডিপুর ইউনিয়ন সভাপতি হাফেজ ফকরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/