এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও-২ আসনের (বালিয়াডাংগী-হরিপুর-রাণীশংকৈল সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার সংসদ সদস্য হয়েছিলেন।
বুধবার (২ অক্টোবর) মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি।
উল্লেখ্য, সাবেক এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার দুটি মামলা রয়েছে। এই দুটি মামলার প্রধান আসামি ছিলেন তিনি। দবিরুল ইসলাম সাতবার এমপি নির্বাচিত ছিলেন।
https://slotbet.online/