আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ
শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ দুপুর ৩ টাই ঝিনাইদহের পায়রা চত্বরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীতে সাব্বির ও প্রকৌশলী রাকিবুলকে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচার পতনের এই মহাসময়ে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অবদান কে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই, ১৬ বছরের স্বৈরাচারী হাসিনার গুম, খুন, হামলা-মামলা ও নির্যাতনের শিকার জনতার অবদানকে যদি স্বীকৃতি দিতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
তারেক রহমান আরও বলেন, আমরা আজ এমন একটা পরিবেশে সমবেত হয়েছি, যেখানে কারো কোনো ভয় নেই। সকলে আমরা শঙ্কামুক্ত পরিবেশে একত্রিত হয়ে কথা বলতে পারছি খোলা আকাশের নিচে। আমরা আমাদের কথা বলার জন্য একই সাথে অন্যের কথা শোনার জন্য একত্রিত হয়েছি লাখ লাখ মানুষ অথচ মাত্র কিছুদিন আগেও এই দেশের মানুষ দলমত নির্বিশেষে কথা বলতে পারেনি। বিগত ১৬ বছর ধরে আমরা আমাদের কষ্টকর কথাগুলো স্বাধীনভাবে বলতে পারিনি। আ’লীগের ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ ছিল আমার দেশের সাধারণ মানুষ।
https://slotbet.online/