• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল যুব সমাজ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

শামীম রিগান / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

শামীম রিগানঃ
সামাজিক সংগঠন হিলফুল ফুজুল যুব সমাজ উদ্যোগে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ও চন্ডিপুর ইউনিয়নে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচিতে উত্তর কলারন দাখিল মাদ্রাসা, আজহারিয়া দাখিল মাদ্রাসা,কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বালিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম বালিপাড়া নূরিয়া দাখিল মাদ্রাসা ছাত্র ছাত্রীদের ফলজ গাছ বিতরন ও বিদ্যালয় বৃক্ষ রোপণ করা হয়।
এর আগে সকালে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া রহমানী ।
ওই সময় তিনি জানান, একজন মানুষের বেঁচে থাকতে প্রতিদিন প্রায় তিন সিলিন্ডারের মতো অক্সিজেন প্রয়োজন পড়ে। দিন দিন মানুষ বাড়ছে কিন্তু সে তুলনায় বাড়ছে না গাছের সংখ্যা। আমাদের নিজেদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে। নির্দিষ্ট দিবসে সীমাবদ্ধ না রেখে আমাদের চারপাশে খালি জায়গাগুলোতে গাছের চারা রোপনের আহবান জানান তিনি। রোপন করা বৃক্ষের মধ্যে সব গুলো ছিলো ফলজ গাছ।
এই সময়, উপস্থিত ছিলেন সামাজিক সংগঠনের কার্য নির্বাহী সদস্য ও সংগঠনের অন্য অন্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/