• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে ৪ দফা দাবীতে শিক্ষকদের মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রেরণ

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রী সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষক নেতারা অংশ গ্রহণ করেন। জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন, ও খলিলুর রহমান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষক নেতা আব্দুস সাত্তার, লিয়াকত আলী, রুহুল আমিন,সাথী খাতুন, সাবদার আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, শিক্ষায় বৈষম্য দুর করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবী জানান। সেই সাথে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখারও আহ্বান জানান।
এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা সচিবের বরাবর তাদের ৪ দফা দাবী সম্বলিত স্বারকলিপি প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/