• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

কালাইয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে মানববন্ধন

মো:মিশিকুল মন্ডল / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মো:মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার

জয়পুরহাট কালাই উপজেলার বেসরকারি মাধ্যমিক (স্কুল ও মাদরাসা) শিক্ষা পরিবারের আয়োজনে ২৪ শে সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের সামনে থুপসারা দাখিল মাদ্রাসার শিক্ষক ও সমন্বয়ক নাজমুল হকের নেতৃত্বে বৈষম্য দূরীকরণ, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলাম, থুপসারা দাখিল মাদ্রাসার সুপার মতিয়র রহমান, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক আলী, পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, বহুতি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জামাত আলী ও গাড়ইল দাখিল মাদ্রাসার সুপার আশরাফুল আলম আরো প্রমূখ। বক্তাগণ তাদের দাবী তুলে ধরে বলেন, ছাত্র জনতার বৈষম্যবিরোধী দেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি, সরকারি বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিশাল বৈষম্য তৈরি করে রাখা হয়েছে যা শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। মানববন্ধনকারীরা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য জোর দাবী জানিয়েছেন। উক্ত মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/