সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। উপজেলার নাগরৌহা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল ইসলাম (২৮) ও বেলাল হোসেনের ছেলে আশরাফ আলী (৪০)। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, ওই দুই দিনমজুর মাঠে কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঝড়-বৃষ্টির সাথে মেঘের তর্জন-গর্জন শুরু হয় এবং তারা বাড়ির কাছাকাছি পৌঁছালে বজ্রপাত হলে তারা দুজনই আহত হয়। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যুর বিষয়টি জানার পর জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ওই দুই দিনমজুরের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
https://slotbet.online/