• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ১৫৩ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

MATH VISION প্রাইভেট প্রোগ্রাম ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শুক্রবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে MATH VISION প্রাইভেট প্রোগ্রাম এর পরিচালক মমিনুল ইসলাম এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।

 

কালিয়াগঞ্জ দাখিল মাদ্রাসা সহ সুপার মজিবুর রহমানের সভাপতিত্বে এবং মেরিনা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূর মোহাম্মদ, জুলফিকার, সাহিন, শ্রী নিপস চন্দ্র আব্দুল বাসেত।

জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সায়েম ইসলাম, সবুজ বাবু, জিহাদ ইসলাম, আল আমিন আলী, সুমাইয়া আক্তার, শ্রী প্রভারানী।

 

MATH VISION প্রাইভেট প্রোগ্রাম এর পরিচালক মোঃ মমিনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দ্যেশে দিক নিদের্শনামূলক বক্তব্যে বলেন- জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে আগে তোমার লক্ষ্য নির্ধারন করতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে শিক্ষার উন্নয়নের কোন বিকল্প নাই। তাই শিক্ষাকে তোমরা ভালোমত আঁকড়ে ধরো। মোবাইল ফোন ব্যবহার থেকে দুরে থাকো। এছাড়া ইভটিজিং, বাল্যবিয়ে ও মাদক সেবন থেকে বিরত থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/