দিনাজপুরের বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নকে স্মার্ট ইকো ভিলেজ ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও মাঠে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায়, ধর্মপুর পরিবেশবান্ধব গ্রাম কমিটি এর আয়োজনে এবং গ্রামের জনসাধারণ ও সরকারি বেসরকারি প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে স্মার্ট ইউ ভিলেজ ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রাম উন্নয়ন কমিটির সমন্বয়ক আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: নূর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা কৃষি অফিসার মো: মোস্তফা হাসান ইমাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিরল উপজেলা শাখার কর্মকর্তা রুনা বেগম, বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তা নিতা ফ্লোরা দাস, থিটোনিয়াস প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও সহ অত্র ইউনিয়নের সদস্য বৃন্দ।
https://slotbet.online/