কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পরিবার পরিকল্পনা অগ্রগতি বিষয়ক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ই সেপ্টেম্বর) ২০২৪ খ্রীঃ দুপুর ২ ঘটিকায় পরিবার পরিকল্পনা অগ্রগতি বিষয়ক কর্মসূচি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা সাতটি ইউনিয়নের পরিবার পরিকল্পনার মো: তৌফিকুল ইসলাম তালজঙ্ঘা ইউনিয়ন, মো : জাকারিয়া জাওয়ার ইউনিয়ন, হুমায়ুন কবির লিয়ন, ধলা ইউনিয়ন, মোস্তফা আলমগীর মানিক, রাউতি ইউনিয়ন, মো:আব্দুল্লাহ আল মামুন, দামিহা ইউনিয়ন পরিদর্শক বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: শামীম সিদ্দিক দামিহা ইউনিয়ন।
উক্ত অগ্রগতি কর্মসূচির আলোচনা সভায় পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, আমাদের কিছু জনবল কাঠামোর ঘাটতি রয়েছে। তাড়াইল উপজেলা পরিবার পরিকল্পনা নব দাম্পত্য থেকে শুরু করে সকল শ্রেণীর দাম্পত্যের জন্মনিয়ন্ত্রণ এর সেবা দিতে সর্বাত্মক নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছি। এমনকি তৃণমূল পর্যায়ে ওয়ার্ড গ্রাম পর্যায়ে যে সহকারী এবং মাঠকর্মী রয়েছে তাদেরকে প্রতিনিয়তই তাদেরদের কর্মস্থলে গিয়ে সঠিক ভাবে দায়িত্ব-কর্তব্য বাস্তবায়ন করার নির্দেশনা রয়েছে।
https://slotbet.online/