• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জন যাত্রী

মো:মিশিকুল মন্ডল / ১৪০ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মো:মিশিকুল মন্ডল

স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

রবিবার(১৫সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট -হিলি সড়কের বনখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

আহতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাবু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০), শিমুলতলী গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী হালিম বেগম(৩০) নাকুরগাছি গ্রামের মৃত মানিকের স্ত্রী আলেমন বেওয়া (৮০) সাড়াই পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন(৪৩) ছোট মানিক গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাদিরা

বেগম (৩৬) কুয়াতপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সানোয়ার হোসেন (৪৫) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আইয়ুব আলীর মেয়ে জান্নাতুন (২৪) কালাই উপজেলার বনখুর গ্রামের খয়বর আলীর স্ত্রী রেবেকা বেগম (৫০)। হাসান আলী (৩৬), এমরান হোসেন (২৮)।

এ বিষয়টি নিশ্চিত করেন, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ূন কবির বলেন, এবি পরিবহন’ নামের বাসটি হিলি থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট বাসটার্মিনালে আসার পথে জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরের পড়ে যায়।

ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন পর্যন্ত কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং উদ্ধার কাজ চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/