• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

 

সুনামগঞ্জ জেলার স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে  মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। সোমবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে তিনি জেলার বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিকদের কাছে জানতে চান। এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে সাংবাদিকবৃন্দের উত্থাপিত বিষয়গুলো জেলা পুলিশের পক্ষ থেকে নিরাসনে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। পুলিশ সুপার বলেন, আমি সুনামগঞ্জ জেলার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। কোন নিরপরাধ লোক হয়রানীর শিকার যেমন হবে না, তেমনি কেউ যদি অপরাধের সাথে জড়িত প্রমাণ পাওয়া যায় তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ঘাঘটিয়ার মানচিত্র ইতিমধ্যেই একটি চক্র নদীর পাড় কেটে বদলে দিয়েছে, মানুষের ঘরবাড়ি, হুমকির সম্মুখীন। এদের দমনে জেলা প্রশাসক, বিজিবি সহ অন্যান্য দের নিয়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে অভিযান চালানোর আশ্বাস দেন। সুনামগঞ্জ সদর উপজেলার ইজারাবিহীন ধোপাজান নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে ও একই ভাবে অভিযান চালানো হবে। সীমান্তের চোরাচালান বন্ধে ও পুলিশের সীমানার ভেতর কঠোর হওয়ার নির্দেশ দেন অধিনস্থদের। সুনামগঞ্জ শহরের যানজট নিরসন ও অবৈধ ফুটপাত দখলের বিষয়েও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অফিসার ইনচার্জ (সুনামগঞ্জ সদর মডেল থানা) মো: আব্দুল আহাদসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/