• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিখোঁজ জিডি করে বাড়ি ফেরার পথে দেখেন পড়ে আছে সন্তানের জবাই করা মরদেহ

নয়ন বৈরাগী কালিয়া প্রতিনিধি / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন মোক্তারুল ইসলাম ভোদল (২৬) নামে এক যুবকের জবাই করা ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। হত্যাকারীরা ভোদলের একটি ব্যবহৃত পালসার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এটি ছিনতাইয়ের জন্য হত্যা না অন্য কোন কারণ আছে তা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

সোমবার(৯-সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ ঘটিকার সময় ঢাকা রংপুর মহাসড়কের বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন অভিরাম নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভোদল নিখোঁজ রয়েছে এমন একটি জিডি করে বাড়ি ফেরার পথে টর্চ লাইটের আলোতে ভোদলের জবাই করা মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার ০৩ নং পায়রাবন্দ ইউনিয়নের অভিরামপুর নুরপুর গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের পুত্র মোক্তারুল ইসলাম ভোদল, নিখোঁজের পূর্বে সোমবার সন্ধ্যায় বলদিপুকুর বাসস্ট্যান্ডে তার সহপাঠীদের জায়গীর বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। পরে তার পরিবারের লোকজন একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং শেষে তার ব্যবহৃত নাম্বার খোলা থাকার পরেও ফোন রিসিভ না করায় মিঠাপুকুর থানায় একটি নিখোঁজ জিডি করেন।

নিখোঁজ জিডি করে বাড়ি ফেরার পথে জনৈক এক ব্যক্তি জানান, ভোদল রাত আনুমানিক সাড়ে আটটার সময় জায়গীর বাসস্ট্যান্ড থেকে বলদিপুকুর বাসস্ট্যান্ডের দিকে রওয়ানা দিয়েছিলেন। পরিবারের লোকজন সহ স্বজনরা উদ্বিগ্ন হয়ে দূর্ঘটনার আশংকায় বাড়ি ফেরার পথে রাস্তার দুপাশে টর্চ লাইটের আলো দিয়ে খোঁজ চালাচ্ছিলেন। একসময় বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন তারা আসলে টর্চ লাইটের আলোতে দেখা যায় , ভোদল রাস্তার পাশে পড়ে আছে এবং ভোদলকে জবাই করে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি হত্যাকারীরা ছিনতাই করে নিয়ে গিয়েছে। তার দুটি মুঠোফোন তার লাশের পাশেই সচল ছিল।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির দাবি, ভোদল এলাকার একজন চিহ্নিত সুদ কারবারি। তার সুদের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছে বহু মানুষ। অনেকের দাবি,সুদের টাকা নিয়ে কোনো ঝামেলা থেকে হয়তোবা এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এমনকি অনেকের ধারণা, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে মোটরসাইকেল নিয়ে গিয়েছে হত্যাকারীরা।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ যায়যায়দিনকে জানান, মধ্যরাতে মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মিঠাপুকুর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার এবং হত্যার কারন সম্পর্কে অনুসন্ধান চলছে। এদিকে মিঠাপুকুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় একের পর এক নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/