• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লক্ষীপুরে বন্যার্তদের মাঝে “মানসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এবং “ঐক্য বন্ধন” এর উপহার বিতরণ

মোঃমিরাজ হোসাইন / ২৩৭ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

মোঃমিরাজ হোসাইন

ফরিদপুর প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পানির ঢল ও তীব্র বৃষ্টিতে, সম্প্রতি বৃহত্তর নোয়াখালী অঞ্চলসহ আশপাশের প্রায় ১২টি জেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। পানিবন্দি হয়ে পড়েন লাখ লাখ মানুষ। পানিবন্দি এসব মানুষকে উদ্ধার এবং তাদের জন্য খাবার সরবরাহ করতে সরকারের পাশাপাশি এগিয়ে আসে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। অনেকে ব্যক্তি উদ্যোগেও বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরই অংশ হিসেবে “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এবং “ঐক্য বন্ধন” এর সদস্যরা ও বন্যা কবলিত মানুষের হাতে তাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছে।

শুক্রবার ( ৩০আগস্ট ) সংগঠনের দায়িত্বরত সেচ্ছাসেবীরা এই উপহার সবার ঘরে ঘরে পৌঁছে দেন। সংগঠনের এক ঝাক তরুন সেচ্ছাসেবীরা ত্রান সামগ্রী নিয়ে ফরিদপুর জনতা ব্যাংক এর মোর থেকে বৃহস্পতিবার রাত ১০ টায় গাড়ি ছেড়ে যান লক্ষীপুরের উদ্দেশ্য। রাস্তায় যানজট থাকার কারনে গন্তব্য পৌছানোর সময় লেগে যায় প্রায় ১৪ ঘন্টা। রায়পুর উপজেলার সেচ্ছাসেবী মামুন এবং আলআমিন এর সহায়তা রান্না করার কাজ শুরু করেন, রান্নার কাজ বিকাল ৪টায় শেষ করে, প্যাকেটিং করে স্থানীয় সেচ্ছাসেবীদের সহযোগীতা নিয়ে ১০০০ হাজারের অধিক রান্না করা খেচুরি এবং ৩০০ প্যাকেট ত্রান সামগ্রী নিয়ে সন্ধ্যার পরে বিতরণ করেন। ত্রাণ পেয়ে স্থানীয়রা খুবই খুশি হয়ে বলেন, এত দুর্গম এলাকায় এর আগে কেউ ত্রাণ নিয়ে আসেনি, আপনারা এসেছেন এই জন্য আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।

যারা সহযোগিতায় এগিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ বলেন, মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনটির সেচ্ছাসেবীরা সব সময় নিরলসভাবে অসহায় মানুষের পাশে থেকে সেবা মূলক কাজ করে চলছে।
মানবসেবা ও রক্তদান এর ফরিদপুর বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মাওঃ রাসেল হোসাইন এমন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, মানুষ মানুষের জন্য। কে কোন অঞ্চলের সেটা বড় কথা নয়। ভয়াবহ এই বন্যায় গোটা দেশ যেন এক হয়ে গেছে। সবাই নিজ নিজ সাধ্যের মধ্য থেকে বন্যার্তদের সহযোগিতা করেছে। আমরাও চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর।
ঐক্য বন্ধন সংগঠন এর রনি আহমেদ বলেন ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে সমন্বয় থাকলে সবার হাতে খাবার থেকে শুরু করে সব ধরণের পণ্য পৌঁছানো সম্ভব। কিন্তু অনেক সময় মূল সড়কের আশপাশের এবং আশ্রয় কেন্দ্রের লোকজন সহযোগিতা পেলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষ বঞ্চিত রয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি বঞ্চিতদের হাতে খাবার পৌঁছে দিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/