মোঃমিরাজ হোসাইন
ফরিদপুর প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পানির ঢল ও তীব্র বৃষ্টিতে, সম্প্রতি বৃহত্তর নোয়াখালী অঞ্চলসহ আশপাশের প্রায় ১২টি জেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। পানিবন্দি হয়ে পড়েন লাখ লাখ মানুষ। পানিবন্দি এসব মানুষকে উদ্ধার এবং তাদের জন্য খাবার সরবরাহ করতে সরকারের পাশাপাশি এগিয়ে আসে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। অনেকে ব্যক্তি উদ্যোগেও বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরই অংশ হিসেবে "মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন" এবং "ঐক্য বন্ধন" এর সদস্যরা ও বন্যা কবলিত মানুষের হাতে তাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছে।
শুক্রবার ( ৩০আগস্ট ) সংগঠনের দায়িত্বরত সেচ্ছাসেবীরা এই উপহার সবার ঘরে ঘরে পৌঁছে দেন। সংগঠনের এক ঝাক তরুন সেচ্ছাসেবীরা ত্রান সামগ্রী নিয়ে ফরিদপুর জনতা ব্যাংক এর মোর থেকে বৃহস্পতিবার রাত ১০ টায় গাড়ি ছেড়ে যান লক্ষীপুরের উদ্দেশ্য। রাস্তায় যানজট থাকার কারনে গন্তব্য পৌছানোর সময় লেগে যায় প্রায় ১৪ ঘন্টা। রায়পুর উপজেলার সেচ্ছাসেবী মামুন এবং আলআমিন এর সহায়তা রান্না করার কাজ শুরু করেন, রান্নার কাজ বিকাল ৪টায় শেষ করে, প্যাকেটিং করে স্থানীয় সেচ্ছাসেবীদের সহযোগীতা নিয়ে ১০০০ হাজারের অধিক রান্না করা খেচুরি এবং ৩০০ প্যাকেট ত্রান সামগ্রী নিয়ে সন্ধ্যার পরে বিতরণ করেন। ত্রাণ পেয়ে স্থানীয়রা খুবই খুশি হয়ে বলেন, এত দুর্গম এলাকায় এর আগে কেউ ত্রাণ নিয়ে আসেনি, আপনারা এসেছেন এই জন্য আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।
যারা সহযোগিতায় এগিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ বলেন, মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনটির সেচ্ছাসেবীরা সব সময় নিরলসভাবে অসহায় মানুষের পাশে থেকে সেবা মূলক কাজ করে চলছে।
মানবসেবা ও রক্তদান এর ফরিদপুর বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মাওঃ রাসেল হোসাইন এমন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, মানুষ মানুষের জন্য। কে কোন অঞ্চলের সেটা বড় কথা নয়। ভয়াবহ এই বন্যায় গোটা দেশ যেন এক হয়ে গেছে। সবাই নিজ নিজ সাধ্যের মধ্য থেকে বন্যার্তদের সহযোগিতা করেছে। আমরাও চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর।
ঐক্য বন্ধন সংগঠন এর রনি আহমেদ বলেন ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে সমন্বয় থাকলে সবার হাতে খাবার থেকে শুরু করে সব ধরণের পণ্য পৌঁছানো সম্ভব। কিন্তু অনেক সময় মূল সড়কের আশপাশের এবং আশ্রয় কেন্দ্রের লোকজন সহযোগিতা পেলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষ বঞ্চিত রয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি বঞ্চিতদের হাতে খাবার পৌঁছে দিতে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.