• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়।

তা-সীন ইসলাম / ১৭৭ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

মানিকগঞ্জ প্রতিনিধি: তা-সীন ইসলাম

মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য রবিবার পূর্বাহ্ন ১১.০০ ঘটিকায় মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোঃ বশির আহমেদ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, মাদক, যানজটসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

পুলিশ সুপার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি-ডাকাতি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরতে এবং মানুষ যাতে স্বাধীন ভাবে আইনের আশ্রয় নিতে পারে ও আইনি সেবায় বৈষম্য রোধে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি জনাব নুরজাহান লাবনী এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/