মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি নোহা গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের সুপাতলায় এলাকাবাসীর সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-জুড়ী থানার পূর্ব গোয়ালবাড়ি গ্রামের লালু মিয়ার ছেলে জলিল (৩০) ও বিয়ানীবাজারের লামা নিদনপুর গ্রামের মাসুক উদ্দিনের ছেলে বিলাল আহমদ (২৫)।
পুলিশ জানায়, পৌরশহরের সুপাতলা এলাকার সিএনজি স্টেশনের আশপাশে একটি নোহা (ঢাকামেট্রো-ছ-১৪-০৭১৯) গাড়িতে কয়েকজন অপরিচিত যুবককে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করেন স্থানীয়রা। এ সময় অপরিচিতদের কথাবার্তা সন্দেহ হলে তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, রামদা, লোহার শাবল, জিআই পাইপ ও চায়নিজ কুড়াল সদৃশ্য অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কৌশলে গাড়ির ড্রাইভার জালাল (২৫) সহ অন্যরা পালিয়ে যায়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মামলা (নং ০১, ধারা-৩৯৯/৪০২, তাং ০১-০৯-২০২৪ই) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
https://slotbet.online/