• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিএনপি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন -সাঈদ সোহরাব

মোহাম্মদ রুবেল মিয়া , জেলা প্রতিনিধি টাঙ্গাইল / ১৪২ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মির্জাপুর উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতি বিষয় সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মহসিন হলে সাবেক নির্বাচিত জিএস,স্বৈরাচার আন্দোলনে অন্যতম নেতা,সাবেক ছাত্রনেতা জনাব সাইদুর রহমান সাঈদ সোহরাব।

সাঈদ সোহরাব বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জাপুর উপজেলাবাসী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে জানাই শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরও বলেন,সাবেক রাষ্ট্রনায়ক বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ লালন করে তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আন্দোলন সংগ্রামে মির্জাপুর উপজেলা বাসী আগেও যেমন একসঙ্গে কাজ করেছে এখনো করবে এবং ভবিষ্যতে তারা কাঁধে কাঁধ মিলে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এবং ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী যাতে সফলভাবে পালন এবং বন্যার্ত মানুষের পাশে থাকার জন্য নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।পরবর্তীতে দলটির প্রধান,সাবেক সফল প্রধামন্ত্রী,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলটির মাধ্যমে দেশ,জাতি ও রাষ্ট্র গঠনে কাজ করে আসছেন।

তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা,আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। মির্জাপুর উপজেলা বাসীসহ দেশ এবং দেশের বাহিরে সকল কে জানাই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/