• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

দিনাজপুর বিরলে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ মুসলিম হক বিরল / ১৭৬ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর)॥

১ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, তাঁতীদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলা দলের আয়োজনে বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ নায়ক তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিরল বাজার বকুলতলা মোড়ে জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম এর রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব আলোচনায় উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম এর বিশ্বস্ত সহযোদ্ধা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, জেলা মহিলাদলের সভাপতি জিনাত আরা, উপজেলা যুবদলের আহবায়ক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, উপজেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা গোলাপ, সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ হাকিম, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী চৌধুরী, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল আকতার, বিএনপি নেতা শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কুরবান আলী, আবু ইমরান প্রধান, পৌরযুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম (পৌর কাউন্সিলর) , ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাইদুর রহমান, মাফিজুর রহমান, আল আমিন, রানীপুকুর ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শাহজাহান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/