• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যানারে লক্ষ্মীপুরে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

নাজিম উদ্দিন রানা / ১৩২ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

নাজিম উদ্দিন রানা:

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুরে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যানারে, আয়োজিত এ সমাবেশের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল।

প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমনের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের, সাধারণ সম্পাদক,সাইদুল ইসলাম পাবেন, সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, সাংবাদিক জহির উদ্দিন, জহিরুল ইসলাম, আজিজুর রহমান আজম, কাজল কায়েস, সানা উল্লাহ সানু, রবিউল ইসলাম খান, রেজাউল করিম পারভেজ, নিজাম উদ্দিন ও রেজাউল করিম সুমন প্রমুখ।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সম্প্রতি দুর্বৃত্তরা ইষ্ট ওয়েস্ট মিডিয়ার মতো জনপ্রিয় এবং নিরপেক্ষ একটি মিডিয়া হাউজে হামলা করেছে। এটি খুবই নিন্দনীয় ঘটনা। এ হামলা শুধু ইষ্ট ওয়েস্ট মিডিয়ার উপর হামলা নয়। এটি পুরো গণমাধ্যমের উপর হামলা। মিডিয়া হাউজ কোন রাজনৈতিক দলের নয়। সংবাদপত্র নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গণমানুষের জন্য কাজ করে। অতীতেও বিভিন্ন গণমাধ্যমে হামলা এবং বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবাদ করার মতো অবস্থা ছিল না। তখন মিডিয়ার কণ্ঠ চেপে ধরা হয়েছে। সাধারণ জনগণের বাক স্বাধীনতা ছিল না। জনগণ বাকস্বাধীনতা ফিরে ফেলেও গণমাধ্যম এখনো পূর্বের কালো আইনের মাধ্যমে বন্দি। গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। কোন দুষ্কৃতিকারী যেন গণমাধ্যমের উপর হামলা করতে না পারে। সেজন্য বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সে আহ্বান জানাচ্ছি গণমাধ্যমের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/