• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইন্দুরকানীতে অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন

শামীম রিগান / ১২০ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

 

পিরোজপুরের ইন্দুরকানীতে অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। আন্দোলনের মুখে অবশেষে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকী।

জানা যায়, বুধবার (২৮ আগস্ট) উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিকী বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমীকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেন।

কমিটির অপর সদস্যরা হলেন- মাদ্রাসার প্রাক্তন উপাধ্যক্ষ মো. হারুন অর রশিদ, দাতা সদস্য সোহরাফ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি আ. রাজ্জাক হাওলাদার, শিক্ষক আলী আক্কাস প্রমুখ।

পরে সহকারি অধ্যাপক ড. আব্দুল্লাহ হিল মাহমুদকে মৌখিকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এসময় অধ্যক্ষের কক্ষ ও আলমারি সিলগালা করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২২ আগস্ট থেকে ওই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সাবেক ও বর্তমান ছাত্ররা, অভিভাবক এবং এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে আসছে। ওইদিন থেকেই শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। এছাড়া তিনি গত ১ আগস্ট থেকে অদ্যবদি পর্যন্ত মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী জানান, ছাত্র, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর মতামত নিয়ে বিষয়টি তদন্ত করার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/