• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

নান্দাইল উপজেলার বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

মোশারফ হোসেন রিয়াদ / ৩১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে নান্দাইলে বিক্ষোভ ও  অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনিক নেতাকর্মীরা।

বিএনপি নির্বাহী কমিটির সাবেক সদস্য,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক, নান্দাইল ও ঈশ্বরগঞ্জের চার বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর পুত্র ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর তত্ত্বাবধানে  দুপুর ১২ টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মাজার বাসস্ট্যান্ডে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি দত্তপুর বেলালাবাদ বাজার পদক্ষিণ করে মাজার বাসস্ট্যান্ডে শেষ করে অবস্থান কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা। এর আগে অবস্থান কর্মসূচি ঘিরে উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল সহকারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এসে জড়ো হয়।

শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অবস্থান কর্মসূচিতে, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/