• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

পিরোজপুর জেলার ৭টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে। এ ছাড়া দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।

সোমবার ( ১২ আগস্ট) সকালে শহরের সিও অফিস মোড়ে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু করে। পাশাপাশি থানা, তদন্ত, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্সের সকল কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এসপি মুহাম্মদ শরীফুল ইসলাম।
সকালে শহরের সিও অফিস মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন এসপি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মো. মুকিত হাসান খাঁন, ট্রাফিক ইন্সেপেক্টর (শহর যানবাহন) সাইফুল ইসলাম চৌধুরী।
এসপি মো. শরিফুল ইসলাম বলেন, ‘পিরোজপুর জেলার ৭টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম শুরু করেছে পুলিশ। এতদিন শিক্ষার্থী, বিএনসিসির সদস্যরা পিরোজপুর শহর ও বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রনের কাজ করেছেন। তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাটের খবর পেলে সঙ্গে সঙ্গে আমাকেসহ পুলিশকে জানাবেন, আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/