• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলা হবে – পলক

এবি অপু, বিশেষ প্রতিনিধি ও সিলেট ব্যুরো চিফ / ২৩৩ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যত প্রজন্মের জন্যে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার বিকেলে নাটোরের সিংড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাদের এ দেশীয় দোসরদের সাথে নিয়ে দেশের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করতে চায়। এজন্যে তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পরিস্থিতিকে অশান্ত করে তুলেছে। এই অশুভ শক্তিই অতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালায়, প্রধানমন্ত্রীকে ২১ বার হত্যা চেষ্টা করে, ২১ বছর ধরে তারা দেশকে সন্ত্রাস আর দূর্নীতির অভয়াশ্রমে পরিণত করে। বাংলা ভাই সৃষ্টি করে এই এলাকায় মধ্যযুগীয় কায়দায় মানুষ হত্যা করে, গাছে ঝুলিয়ে রাখে। হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা, আগুন সন্ত্রাস-এসব পুরনো ধারায় বর্তমানে সারাদেশে তান্ডব চালানো হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে এসব সন্ত্রাসী কর্মকান্ডের সম্পর্ক নেই। আমাদের শিক্ষক, অভিভাবকবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে হবে। তাদের চোখের ভাষা বুঝতে হবে, মনের কথা শুনতে হবে, ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তাদের প্রতি কঠোর নয়, সংবেদনশীল হতে হবে।

পলক বলেন, বিএনপি, জামায়াতের অশুভ শক্তি বিদেশী ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে এদেশে আফগানিস্তানের হামিদ কারজাই এর মত তাবেদার সরকার গঠন করতে চায়। সবাইকে সাথে নিয়ে সাধারণ জনগণের সাথে সরকারে দূরত্ব তৈরীর এই চক্রান্ত রুখে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্যে অপরিহার্য। বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত নিরাপদ সোনার বাংলা প্রতিষ্ঠা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। তাই প্রধানমন্ত্রীকে নিরাপদ রাখতে হবে, বাংলাদেশকে নিরাপদ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/