• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

খুলানায় সংঘর্ষে নিহত কনস্টেবলকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

খুলনা মহানগরীতে চলমান আন্দোলনে অনুপ্রবেশকারী দুষ্কৃতকারীদের সাথে শুক্রবারের সংঘর্ষে মৃত্যুবরণকারী শহীদ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে শনিবার দুপুর ৩ ঘটিকায় রাষ্ট্রীয় রীতিতে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে গার্ড অব অনার প্রদান প্রদান করা হয়। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয় সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ কনস্টেবল সুমন কুমার ঘরামীর কফিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে ধর্মীয় রীতি অনুযায়ী শেষ কৃত্য সম্পাদনের জন্য তার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হওয়ায় ইন্সপেক্টর-জেনারেল (আইজিপি) মহোদয়ের পক্ষ থেকে এবং কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে সুমনের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

উল্লেখ্য যে, গত ০২ আগস্ট ২০২৪ খ্রিঃ দেশব্যাপী চলমান আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় আন্দোলন চলাকালে নিষিদ্ধ ঘোষিত দলের অনুপ্রবেশকারী দুষ্কৃতকারী ও তাদের দোসররা নির্মমভাবে পিটিয়ে কেএমপি’র কনস্টেবল সুমন কুমার ঘরামীকে হত্যা করে

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোছাঃ তাসলিমা খাতুন-সহ নিহত সুমনের পিতা-মাতা, পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/