• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত লাশ

মোঃশফিকুল ইসলাম (শফিক), বিশেষ প্রতিনিধি / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবন এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে স্থানীয়রা কুয়াকাটা জিড়ো পয়েন্ট থেকে পূর্বদিকে ঝাউবন এলাকায় অজ্ঞত লাশ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। কুয়াকাটা নৌ-পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনা স্থানে গিয়ে লাশ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী আঃ বারেক বলেন, হেঁটে যাচ্ছিলাম পরে দুর্গন্ধ পাচ্ছি, এদিক ওদিক তাকিয়ে দেখি একটি লাশ পরে আছে। তারপর নৌ-পুলিশকে খরব দেই।

নৌ-পুলিশ পরিদর্শক (নিঃ) মো:দেলোয়ার হোসেন বলেন, আমি খবর পাওয়া মাত্র সঙ্গীয় এস আই (নিঃ) মো. মাহাবুব আলম ও ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের ছবি তুলে, পরিচয় উদঘাটন করার জন্য চেষ্টা করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে,সে জেলে হতে পারে। তবে বেশ কয়েক দিন আগে মৃত্যু হয়েছে একারণে শরীরের চামড়া খসে গিয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার জানান, কুয়াকাটা সৈকত থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। এখনও পরিচয় নিশ্চিত করা যায়নি। কুয়াকাটা নৌ-পুলিশ বাদী হয়ে মহিপুর থানায় অপমৃত্যু মামলা নং ১৪/২৪ দায়ের করেন। লাশ ময়না তদন্তে পটুয়াখালী হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/