• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরলে যুবতীকে জখম করে স্বর্ণ-টাকা ছিনতাই মামলা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ Time View
Update : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

দিনাজপুর সদর উপজেলার পৌর-শহরের অন্ধ হাফেজ মোড় (বালুয়াডাঙ্গা) এলাকার এক গৃহিনীকে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় করা মামলা তুলে নিতে বাদীনীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীর আত্মীয় স্বজনরা এসব হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাইমুন আক্তার। হুমকির বিষয়টি উল্লেখ করে বিরল থানায় লিখিত অভিযোগও দিয়েছিলেন তিনি।

অভিযুক্ত আসামীরা সংশ্লিষ্ট আদালত হতে জামিনে মুক্তিও পেয়েছেন একজন শেল্টার দাতা নব্য এ্যাডভোকেট এর মাধ্যমে। এবং সেই এ্যাডভোকেট উক্ত মামলাটি মিথ্যে মামলা বলে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছেন। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আবারও মামলা তুলে নিতে বাদীনীকে মোবাইল ফোন এবং রাস্তাঘাটে বিভিন্নভাবে জীবন নাশের হুমিক দিয়ে চলেছেন তারা। এভাবেই দিনের পর দিন আইনের চোখ ফাকি দিয়ে সাধারণ মানুষের পথের কাটা হয়ে দাড়িয়েছেন তারা।

উল্লেখ্য, গত ২৪ মে রাতে দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার মোঃ শারিয়ার ফরহাদ লিমন (৩০), মোঃ শফিয়ার ফরহাদ লিখন (২৮), মোঃ মেহেদী হাসান মিজু (২৬), মোঃ লুৎফর কবির রনি (২৮) ও মোঃ বিপ্লব (২৬) নামের ওই ০৫ যুবক সাইমুন আক্তার’কে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বিরল থানায় মামলা নং-০৬, ধারা-৩৮৫/৩৮৬/৫০৬(২)/১১৪/৩৪৫ পেনাল কোড রুজু করেন সাইমুন আক্তার। তবে ছিনতাইকারী প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে মুঠোফোনে সাইমুন আক্তারকে হুমকি দিচ্ছে বলে এ বিষয়ে তিনি আবারও থানায় অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/