• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গ্রেফতার ৩ ছাতকে বিএনপি-জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১৩৩ Time View
Update : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

ছাতকে যুবদল নেতা ও একজন শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে পৌর শহরের চরেরবন্দ এলাকার বাসিন্দা যুবদল নেতা কবিরুল হাসান আঙ্গুর ও ছাতক সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের বাসিন্দা শিবির নেতা মিজানুর রহমান হাসনুকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দু’জনকে বুধবার ছাতক থানায় পুলিশের দায়েরী একটি মামলায় (নং ১৭) গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম। এর আগে সাইফ উদ্দিন নামের আরেক জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত রবিবার ২১ জুলাই ছাতক থানার এস আই মোঃ সিকন্দর আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনকে প্রধান আসামী করা হয়েছে।

এ মামলায় বিএনপি নেতা আলী আশরাফ তাহিদ, যুবদল নেতা লিজন মিয়া তালুকদার, মুহিবুর রহমান, সাজু আহমদ, জামাত নেতা জাকির হোসেন, নাসির উদ্দিন, শিবির নেতা সম্রাট মিয়া, ছাত্রদল নেতা ফয়সল আহমদ, হাবিব রহমান সহ বিএনপি-জামাতের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০-৭৫ জন কে আসামী করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান, সরকারি কাজে বাঁধা প্রদান, সহিংসতা, সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার জন্য জড়ো হয়ে নাশকতার আশংকায় পুলিশ বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/