• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি ফারুক সম্পাদক জাহিদ,সাংগঠনিক জিতু নির্বাচিত

শাহাদাত কামাল শাকিল , বিশেষ প্রতিনিধি / ১৫৮ Time View
Update : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা তিন ঘণ্টা পর বিকাল ৩টায় শেষ হয়। এতে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক ৩১ ভোট পেয়ে সভাপতি এবং দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করেন প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, নির্বাচনে ৫৭ জন ভোট দেন। ১৫টি পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, ডেইলি বাংলাদেশ অবজার্ভার পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল ও ডেইলি আওয়ার টাইমের কুমিল্লা প্রতিনিধি মাহবুব আলম বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার বাহার রায়হান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। দপ্তর সম্পাদক পদে জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আজকের জীবন প্রত্রিকার কুমিল্লা প্রতিনিধি, নেকবর হোসেন, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির নির্বাচিত হয়েছেন।

 

 

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঁচজন। দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি দিলীপ মজুমদার, দৈনিক ময়নামতি পত্রিকার স্টাফ রিপোর্টার মামশাদ কবির, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক তৌহিদ হোসেন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন।

 

ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশাবাদী যারা নেতৃত্বে আসছেন, তারা আগামীতে প্রেস ক্লাবের সকল কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন।’ উল্লেখ্য প্রেসক্লাবে নতুন সদস্য নেওয়া হয় ১৪ জন,কিন্তু তারা কেউ ভোট প্রদান করতে পারেনি,কারন তাদেরকে প্রাথমিক সদস্য হিসেবে হওয়া তে ভোটার তালিকায় নাম আসেনি তাই তারা আগামী দুই বছর পর নিবন্ধন হবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/