• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

লাফার্জ-হোলসিমের ছাতক প্ল্যান্ট পরিদর্শন করে গেলেন সুনামগঞ্জের প্রকৌশলীবৃন্দ

সেলিম মাহবুব / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের ছাতক প্ল্যান্ট পরিদর্শণ করেছেন সুনামগঞ্জের সরকারি প্রকৌশলীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। সম্প্রতি প্রতিনিধি দলটি ছাতক প্ল্যান্টে পৌঁছলে তাদের স্বাগত জানান, লাফার্জ- হোলসিম বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ- কোয়ালিটি অ্যাসুরেন্স মোঃ তৌহিদুল আমিন এবং এক্সিকিউটিভ-কোয়ালিটি অ্যাসুরেন্স শামীম হাসান। পরে প্ল্যান্টের সার্বিক কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া এবং গুণগতমান রক্ষা বিষয়ে প্রতিনিধি দলটিকে অবহিত করেন কোম্পানিটির সিনিয়র ম্যানেজার-কোয়ালিটি অ্যাসুরেন্স নাহিদা শারমিন। সবশেষে প্রতিনিধি দলটি ১৭ কিলোমিটার দীর্ঘ ক্রস বর্ডার লং বেল্ট কনভেয়ার, ক্লিংকার ও সিমেন্ট উৎপাদন প্রক্রিয়া, প্যাকেজিং সুবিধা, অ্যাগ্রিগেটস প্ল্যান্ট ও বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা ‘জিওসাইকেল’ ঘুরে দেখেন। দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্টের উৎপাদন ও গুণগতমান রক্ষায় গৃহীত কার্যক্রম দেখে প্রতিনিধি দলের পক্ষে সন্তুষ্টি প্রকাশ করেন সুনামগঞ্জ পৌরসভার নির্বাহি প্রকৌশলী কালী কৃষ্ণ পাল। সোমবার ১৫ জুলাই
লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড এক প্রেস বিজ্ঞপ্তিতে প্ল্যান্ট পরিদর্শনের বিষয়টি সংবাদ মিডিয়াকে
জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/