• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

কোম্পানীগঞ্জে খাসিয়ার গুলিতে নিহত লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর

সেলিম মাহবুব / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত ২ জন বাংলাদেশীর লাশ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের সময় ১২৫৩ নং পিলারের কাউয়ার টুক নামক স্থানে বিজিবির উপস্থিতিতে ভারতীয় পুলিশের কাছ থেকে বাংলাদেশ পুলিশ তাদের লাশ গ্রহণ করে। এর আগে দিনভর পতাকা বৈঠক করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী।
রোববার দুপুরে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয় কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর পুত্র আলী হুসেন ও মৃত সুন্দর আলীর পুত্র কাওছার আহমদ। তাদের লাশ প্রায় ৩০ ঘন্টা সেখানে পড়ে ছিল। দু-দেশের সীমান্ত জটিলতা দূর করে সোমবার সন্ধ্যায় তাদের লাশ হস্তান্তর করেছে ভারতীয় বাহিনী। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজিবি কালাইরাগ ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান সহ আরো কয়েকজন বিজিবি’র সদস্য। কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এস আই) আসাদুল ইসলাম জানান, ভারতীয় পুলিশের কাছ থেকে আমরা লাশ গ্রহণ করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/