• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন নও- মুসলিম খলিল খাঁ, ছাতকে ভুমি দখলের 

সেলিম মাহবুব ,স্টাফ রিপোর্টার  / ২৮০ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেয়া মামলায় হয়রানীর শিকার হয়েছেন ধর্মান্তরিত এক ব্যক্তি। তার অভিযোগ এলাকার প্রভাবশালীরা তার পৈত্রিক সম্পত্তি দখল করতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে প্রতিপক্ষরা। বর্তমানে তিনি চরম অসহায় অবস্থায় দিনানিপাত করছেন। খলিল খাঁ জানান, উপজেলা চরমহল্লা ইউনিয়নের আসারুচর গ্রামের মৃত রাজেন্দ্র নাথের পুত্র নিখিলেশ নাথ (৫৫) স্ব পরিবারে ইসলাম ধর্ম গ্রহন করেন ১৯৯৮ সালে। বর্তমানে তার নাম খলিল খাঁ। চুনারুচর মৌজার ৪৯৬ দাগে রয়েছে ২২ শতক বাড়িয়ান ভুমি। এর মধ্যে দেবী নাথের পুত্র পরেশ নাথের ১১শতক এবং নিখিলেশ নাথ ওরফে খলিল খা’র নামে ১১ শতক। পরেম নাথে ১১ শতক খরিদ সূত্রে মালিক হন চুনারুচর গ্রামের মৃত হাজী ওয়াতির আলীর পুত্র আব্দুল হেকিম। খলিল খাঁর দাবী তার নামীয় ১১ শতক ভুমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে তার এক চাচাতো ভাই। সম্প্রতি খলিল খাঁ তার প্রয়োজনে বাড়ি থেকে কয়েকটি বাঁশ কাটতে গেলে প্রতিপক্ষের বাধার মুখে পড়েন। এ বাড়ি খরিদ সূত্রে মালিক বলে প্রতিপক্ষরা দাবী করে তাকে বাড়ি থেকে বের করে দেন। বাড়িটি দখল করে নিতে খলিল খাঁর নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন প্রতিপক্ষরা। বর্তমানে মিথ্যা মামলা মাথায় নিয়ে বিচার প্রার্থী হয়ে দ্বারে-দ্বারে ঘুরছেন খলিল খাঁ তিনি সু-বিচার পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাস্ট্রমন্ত্রী সহ বিভাগীয় কমিশনার, ডিআইজি অব পুলিশ এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সুষ্ট বিচারের দাবী জানান খলিল খাঁ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/