• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ

ঠাকুরগাঁওয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে এলজিইডির অধীনে সড়ক নির্মাণ

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ২০৫ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

 

ঠাকুরগাঁওয়ে একটি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী সহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে মের্সাস তন্ময় ট্রের্ডাস নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এঘটনায় উপজেলা প্রকৌশলকে অভিযোগ দেওয়ার পরেও কোন ব্যব্যস্থা না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তবে কর্মকর্তারা বলছেন, খোয়া পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেয়ায় হবে।

 

রাস্তায় ইট ভাটার রাবিশ, দুই ও তিন নম্বর নিন্মমানের ইট দিয়ে খোয়া করে রাস্তায় দেওয়া হয়েছে। খোয়ার মান নিয়ে স্থানীয়রা অভিযোগ তুললেও কর্ণপাত করেনি ঠিকাদার ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ। ঘটনাটি ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী এলাকায়।

 

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এলজিইডির কর্মকর্তাদের যোগসাজসে রাস্তায় পাকাকরণে নিম্নমানের নির্মান সামগ্রী, ইট ও বালী ব্যবহার করছে।

জানা গেছে, আই আর আইডিপি প্রকল্পের আওতায় ভাংবাড়ী হতে মহলবাড়ী পর্যন্ত ৫০০ মিটার রাস্তা নির্মাণ কাজ গত বছরের ২৩ নভেম্বর উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। ভাংবাড়ী ক্লিনিক হতে মধ্যে পাড়া পর্যন্ত ৫০০ মিটার রাস্তা পাকা করণের টেন্ডার আহ্বান করে এলজিইডি। ৫১ লাখ ৬৩ হাজার টাকায় কাজটির পাই তন্ময় এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। এর পর নিন্মমানের সামগ্রী দিয়েই শুরু হয় কাজ। তবে গতবছরের ১৩ জুলাই শুরু হওয়া কাজটি চলতি মাসের ৫জুলাই এলজিইডিকে বুঝে দেওয়ার কথা ছিলো ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

স্থানীয় বাসিন্দা দরিমুল বলেন, ‘রাস্তাটিতে প্রথম থেকেই নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। রাস্তার কাজ শেষ না হতেই ভেঙে গেছে। যে ইট ব্যবহার করা হয়েছে রোলার মেশিন দিয়ে রোলিং করার পরে ইট পাউডার হয়ে গেছে। এভাবে রাস্তা করার চেয়ে না করায় ভালো।

রফিকুল বলেন, রাস্তাটিতে যেভাবে কাজ করা হয়েছে, এভাবে কাজ করলে রাস্তাটি বেশিদিন টিকবে না। তিন নম্বর ইট এনে খোয়া বানিয়ে ব্যবহার করা হয়েছে। আমরা মানা করা সত্ত্বেও ঠিকাদারের লোকজন ক্ষমতা দেখিয়ে তারা ওই ইটের খোয়া ব্যবহার করেছে। তাঁরা বলছে এলজিউডি সব জানে। তাদের নির্দেশেঅ আমরা কাজ করছি। কিছু বলার থাকলে এলজিইডিকে বলেন।

এবিষয়ে ঠিকাদার তন্ময়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ভাল কাজ করেছি। নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে কি না এটা দেখবে এলজিইডি।

এব্যাপারে রাণীশংকৈল উপজেলা প্রকৌশলী আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।

এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস ঠিকাদারের পক্ষে সাফাই গেয়ে জানান, আমরা চেস্টা করি ভালভাবে কাজ বাস্তবায়ন করে নেয়ার। ঘটনাস্থল পরির্দশন করে দেখার পর বলা যাবে কি হয়েছে। পরবর্তিতে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/