• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

সংসদ নির্বাচনে দূর্বৃত্তদের আগুনে পুঁড়ে যাওয়া স্কুল ৭ মাসেও হয়নি মেরামত 

রিয়াদ হাসান , নান্দাইল প্রতিনিধি / ২১১ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি: ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দূর্বৃত্তদের আগুনে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দুটি ভবনের চারটি কক্ষ পুঁড়ে যায়। নির্বাচনের সাত মাস পেরিয়ে গেলেও মেরামত হয়নি কক্ষগুলো। ফলে পাশের একটি পরিত্যক্ত ভবনে শিক্ষার্থীদের পাঠদান করাতে বাধ্য হচ্ছেন বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা। শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ের মধ্যে আগুনে পুঁড়ে যাওয়া কক্ষগুলো মেরামত করে পাঠদানের উপযুক্ত করা।

জানা গেছে- নান্দাইল উপজেলার সীমান্তবর্তী কিশোরগঞ্জের

সীমান্ত ঘেষা সিংরইল ইউনিয়নে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২১৮ শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক রয়েছে। অন্যদিকে বিভিন্ন নির্বাচনে বিদ্যালয়টি নির্বাচনী ৮৫নং ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। গত দ্বাদশ সংসদ নির্বাচনেও ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়।

 

 

৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৫ই জানুয়ারী গভীর রাতে দূর্বৃত্তরা বিদ্যালয়ে আগুন দেয়। এতে বিদ্যালয়ের চারটি কক্ষ আগুনে পুঁড়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় বিদ্যালয়ের,চেয়ার, বেঞ্চ,ফ্যান, আসবাবপত্র সহ বৈদ্যুতিক লাইন। এছাড়াও আগুনের তাপে দেয়ালের কালসে দাগ পড়ে ধসে পড়ে প্লাস্টার।

 

 

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া বলেন- পুঁড়ে যাওয়া কক্ষগুলো দেখলে খুব খারাপ লাগে। ক্লাস করতে পারি না মেরামতের হয়নি বলে। তাও জানি না কবে মেরামত হবে।

 

 

হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম নুরুনাহার বলেন- ৮৫ হাজার খরচ করে সাময়িক কিছু কাজ করেছি। সঠিক ভাবে মেরামত না করতে না পারায় পাঠদান করানো যাচ্ছে না। এদিকে বৈদ্যুতিক লাইন পুঁড়ে যাওয়াতে প্রতিবেশী একজনের কাছ থেকে লাইন এনে ব্যবহার করা হচ্ছে।

 

 

নাদাইল উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী তৌহিদ আহম্মদ বলেন,ওই বিদ্যালয়টি সাময়িক মেরামতের জন্যে ৭ লাখ টাকা বরাদ্ধ এসেছে। প্রাক্কলনের(ইস্টিমিট)জন্যে দুদিন আগে একজন উপ-সহকারি প্রকৌশলীকে বিদ্যালয়ে পাঠিয়েছিলাম। প্রথমে জরুরী কাজগুলাে করা হবে। টাকা থাকলে তারপর আসবাবপত্রের বিষয়টি নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/