• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন 

রানা , লক্ষ্মীপুর প্রতিনিধি / ১৮২ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের নিয়ে এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়। এতে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি এ কিউ এম সাহাব উদ্দিন কে আহবায়ক ও দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টিপুকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দৈনিক প্রভাতের জেলা প্রতিনিধি মোঃ দিদার এলাহী। সদস্য হিসেবে রয়েছেন, দৈনিক সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি নূর আহম্মেদ মিলন, দৈনিক দেশের কন্ঠের জেলা প্রতিনিধি এম জেড মাহমুদ, দৈনিক আমার কাগজের জেলা প্রতিনিধি নুরুল আলম চৌধুরী বাবু ও দৈনিক দেশকালের জেলা প্রতিনিধি ড্যানি চৌধুরী শাকিক।

 

লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এ কিউ এম সাহাব উদ্দীনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জয়ের সঞ্চালনায় সভায় আগামী তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/