• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ ও সম্পাদক সাব্বির হাসান

Reporter Name / ১৮৭ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার।

হবিগঞ্জের মাধবপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক মহিউদ্দিন আহম্মেদ সভাপতি ও খোলা কাগজের প্রতিনিধি সাব্বির হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রেস ক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি বিল্লাল হোসেন খাঁন (সাপ্তাহিক খবর) ও মো. আবুল খায়ের (দৈনিক নয়াদিগন্ত)। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলমগীর কবির (আমার সংবাদ) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অন্য সদস্যরা এ পাঁচজনের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন।
সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি (যায়যায়দিন) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে সদস্য ছিলেন সানাউল হক চৌধুরী শামীম (দৈনিক বাংলা) ও কাওসার আহম্মদ (বসুন্ধরা)। নির্বাচনে ৩২ জন সদস্যের মধ্যে ৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানায় নির্বাচন কমিশন।
মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, থানার ওসি জাবেদ মাসুদ, ওসি (তদন্ত) আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচন পর্যবেক্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/