• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

নওগাঁয় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

মোঃ নুর সাইদ ইসলাম , স্টাফ রিপোর্টার / ২০০ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

নওগাঁ সদর উপজেলায় সাথি আকতার ও তার স্বামী রতনের অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ১১ জুলাই বৃহস্পতিবার সকালে শহরের লাটাপাড়া বাজার এলাকায় প্রায় দু’শতাধিক মানুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর আগে লাটাপাড়া এলাকায় অদৃশ্য শক্তির মাধ্যমে জমি কিনে দ্বিতল ভবন তৈরি করে স্বামী সন্তান নিয়ে বসবাস করেন সাথি আকতার। সেই থেকে সাথীর স্বামী নিজেই তার বউয়ের অসামাজিক কার্যকলাপের দালাল ও পাহারাদার হয়ে নিয়মিত দেহ ব্যবসা ও মাদকের আসর বসিয়ে এলাকার ছাত্র ও যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকাবাসী বিভিন্ন সময় প্রতিবাদ করলে তাদের মামলা ও হামলার হুমকি দিতো। এসব অপকর্মের মাধ্যমে তারা নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার ছাত্র ও যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এমন অসামাজিক কার্যকলাপ করার সময় একদিন রাত ১২ টার দিকে পুলিশ সতর্কও করেন তাদেরকে।

এলাকাবাসীর দাবি ও অভিযোগ, এসব অসামাজিক লোকেরা এলাকায় থাকলে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা খারাপ দিকে ধাবিত হবে। মাদক, জুয়া ও দেহ ব্যবসা প্রতিটা সমাজেই অভিশাপ এবং অন্যায়। এরা প্রতিনিয়ত এই এলাকাসহ বিভিন্ন জায়গার লোকের সমাগম ঘটিয়ে একটা অরাজক ও অসামাজিক কার্যকলাপের মাধ্যমে আমাদের এলাকার সুনাম বিনষ্টসহ এই গ্রামের চরম ক্ষতিসাধন করছে। তাই এইসব দুষ্কৃতিকারীদের সমাজ থেকে অতি দ্রুত উচ্ছেদ করতে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ পৌর মুরগী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, দুলাল হোসেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস বেদারুল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সজিব ও শিক্ষক তাসলিমা খাতুন।

মানুষ গড়ার কারিগর তাসলিমা খাতুন বলেন, একটি সমাজ দুটি কারণে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আর এ দুটিই তাদের মধ্যে রয়েছে। এ এলাকায় কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ করতে দেওয়া যাবে না। এ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করেন তারা।

পুলিশ মৌখিকভাবে আশ্বাস দিয়ে বলেন, কোন অপরাধ ও অন্যায়মূলক কাজের সাথে পুলিশের কোন আপোষ নেই। সে যদি মাদক ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/